Logo
শিরোনাম

আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে পদ পেলেন মাশরাফি ও তার বাবা

প্রকাশিত:সোমবার ২১ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | ৩৬৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ ক্রিকেটের প্রাণভ্রমরা মাশরাফি বিন মতুর্জা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর দলীয় পদ পেলেন।  তাকে নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে সদস্য করা হয়েছে। 

রোববার জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  এই কমিটিতে সদস্য করা হয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে।  আর উপদেষ্টা পরিষদ সদস্য হয়েছেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা।

মাশরাফি ওই কমিটিতে ৪ নম্বর সদস্য হয়েছেন।  ১, ২ ও ৩ নম্বর সদস্য হয়েছেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা এমদাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক। 

এর মধ্য দিয়ে এই প্রথম নড়াইল আওয়ামী লীগে পদ পেলেন মাশরাফি।  যদিও এর আগে কেন্দ্রীয় আওয়ামী লীগে বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য হন মাশরাফি।  গত ৩১ ডিসেম্বর ওই উপকমিটি অনুমোদন হয়।  সেটিই আওয়ামী লীগে প্রথম পদ ছিল তার।


আরও খবর