Logo
শিরোনাম

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও একমাস

প্রকাশিত:বুধবার ০১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আয়কর রিটার্ন দাখিল করার সময়সীমা আরও একমাস বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ন্যাশনাল ব্যুরো অব রেভিনিউ (এনবিআর)-র পরিচালক (জনসংযোগ) সৈয়দ মুমেন এই তথ্য জানান।

আয়কর রিটার্ন দাখিলের আজ ছিল শেষদিন। তবে করদাতাদের আবেদনের বিষয়টি মাথায় নিয়ে এ সময় বৃদ্ধি করা হয়েছে। ২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বরের পর আয়কর রিটার্ন জমা না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। তবে করোনা মহামারির কারণে গতবছর সময়সীমা একমাস বাড়ানো হয়েছিল।

মহামারির কারণে গত বছরের মতো এবারও হচ্ছে না আয়কর মেলা। তবে দেশের ৩১টি কর অঞ্চল ও ৬৪৯টি সার্কেলে আয়কর দাতাদের প্রয়োজনীয় সব সেবা দিতে নভেম্বর মাসকে সেবা মাস হিসেবে পালন করছে এনবিআর। আয়কর দাখিলে জটিলতা এড়াতে কর অঞ্চলগুলোতে মেলার পরিবেশ সৃষ্টি করে বিবরণি জমা ও এ সংক্রান্ত তথ্য দেওয়া হচ্ছে।

নিউজ ট্যাগ: আয়কর রিটার্ন

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪