
হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ মামলা দুটি হয়েছে।
এ দুই মামলাসহ ওই ঘটনায় মোট তিনটি মামলা করা হলো। এসব মামলার অন্য আসামিদের মধ্যে আছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমিরসহ তিন হাজার ব্যক্তি।
মামলা তিনটি গত বৃহস্পতিবার হাটহাজারী থানায় দায়ের করা হলেও আজ সোমবার জানা গেছে।
বিকেলে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে কারা কারা জড়িত, তাদের চিহ্নিত করতে সময় লেগেছে। কোনও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেজন্য সময় নেওয়া হয়েছে।
জানা যায়, দুই মামলায় জুনায়েদ বাবুনগরীসহ ১৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় প্রায় তিন হাজার জনকে আসামি করা হয়েছে।

