Logo
শিরোনাম

বাগেরহাটে সমাজসেবা কর্মচারীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত:শুক্রবার ২৫ মার্চ ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সমাজসেবা কার্যালয়ের অফিস কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গাংনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাঈম খান (২৮) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের আবুল খানের ছেলে। তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কাজ করতেন

স্থানীয়রা জানান, নিহত নাইম খান তার বাড়ির পাশে হিরোন মার্কেটের একটি দোকানে লুডু খেলছিলেন। এ সময় রাত সাড়ে ৮টার দিকে তাঁর মোবাইলে একটি কল আসে। এর পরে তিনি লুডু খেলা ছেড়ে চলে যায়। এর কিছুক্ষণ পর হিরোনের পরিত্যক্ত বাড়ির উঠানে ফাতেমা নামের পাশের বাড়ির এক মহিলা তাকে গলা, হাত কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করান। পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বলেন, গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নাইম কানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন তাঁর স্বজনেরা। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। নাইমের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে মোল্লাহাট থানা-পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩