Logo
শিরোনাম

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর: যুবলীগ নেতাসহ ৩ আসামি রিমান্ডে

প্রকাশিত:সোমবার ২১ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন)-এর আবক্ষ ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে কুমারখালী থানায় করা মামলায় গ্রেফতার তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন রিমান্ড শুনানি শেষে তিন দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় এ মামলায় তিন আসামিকে গ্রেফতার দেখিয়ে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়।

গ্রেফতার তিনজন হলো- কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান আনিছ (৩৫), সবুজ হোসেন (২০) এবং হৃদয় হোসেন (২০)।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন)-এর আবক্ষ ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে কয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়ের করা মামলায় গ্রেফতার তিন আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত সোমবার (২১ ডিসেম্বর) রিমান্ড শুনানি শেষে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


আরও খবর