Logo
শিরোনাম

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে নানার বাড়িতে বেড়াতে এসে বালতির পানিতে পড়ে রাবেয়া খাতুন নামের দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি দুপচাঁচিয়া উপজেলার ধুপল গ্রামের আপেল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাবেয়া খাতুন কয়েক দিন আগে মায়ের সঙ্গে নন্দীগ্রাম উপজেলার পারশুন গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। সকালে বাড়ির আঙিনায় সে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে  শিশুটি আঙিনায় থাকা বালতির পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন টেরপেয়ে তার মরদেহ উদ্ধার করে। নন্দীগ্রাম উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সত্যতা নিশ্চিত করেছেন।


আরও খবর

তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টয়লেটের কুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩