
জ্ঞাত আয়বহির্ভূত
সম্পদ অর্জনের মামলায় চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান ‘বালুখেকো’ সেলিম
খানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের বিষয়ে
চেম্বার আদালতে শুনানি আজ।
বিষয়টি নিশ্চিত করে দুদকের সিনিয়র আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার আদালতে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।
এর আগে রোববার (১৮ সেপ্টেম্বর) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সেলিম খানকে হাইকোর্টের দেওয়া চার সপ্তাহের জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানির জন্য নির্ধারিত রয়েছে।
১৪ সেপ্টেম্বর জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সেলিম খানকে চার সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। চার সপ্তাহ পর তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

