Logo
শিরোনাম

বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান আর নেই

প্রকাশিত:বুধবার ১৪ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ১৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
সোমবার সকালে শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন

খ্যাতিমান লোক গবেষক ও বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান আর নেই (ইন্না লিল্লাহ ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আজ বুধবার দুপুরে তিনি মারা যান।

এর আগে সোমবার সকালে শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

কিছুদিন আগে করোনা পজিটিভ হলে শামসুজ্জামান খানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদও।


আরও খবর