Logo
শিরোনাম

বাংলাবাজার-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

প্রকাশিত:শুক্রবার ২৪ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার প্রধানমন্ত্রীর জনসভার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। 

শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা থেকে বন্ধ রাখার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই সকাল থেকে নৌযান বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফের নির্দেশে সকাল থেকেই সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের বিকল্প নৌরুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।


আরও খবর

পুকুরে ভেসেছিল চা দোকানির মরদেহ

সোমবার ২০ ফেব্রুয়ারি ২০২৩