Logo
শিরোনাম

বাংলাদেশে এসে দুঃসংবাদ পেল আফগানিস্তান দল

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৬৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাস হানা দিয়েছে আফগানিস্তান দলে।সফরকারী বহরের ৬ জনেরও বেশি সদস্য করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

রোববার আফগানিস্তান দলের ২৩ সদস্যের বহর সিলেটে পৌঁছালে সেদিনই তাদের করোনা পরীক্ষা করা হয়।  সোমবার জানা যায়, বহরের ৬ জনেরও বেশি সদস্য করোনায় আক্রান্ত। আক্রান্তদের মধ্যে মাঠের খেলোয়াড়ও আছেন। আক্রান্তদের মধ্যে মধ্যে দলের ভারতীয় ফিজিও প্রশান্ত পঞ্চাদাও আছেন। তাদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ দুটি হবে ৩ ও ৫ মার্চ, বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

 


আরও খবর