Logo
শিরোনাম

‘বাংলাদেশের নির্বাচনে ভারত হস্তক্ষেপ করবে না’

প্রকাশিত:রবিবার ২০ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৭৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারত সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে তিনি চট্টগ্রামের ফটিকছড়ির সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর ১০৩তম খোশরোজ শরীফ উপলক্ষে রওজায় গিলাফ হস্তান্তরকালে এ মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। তারা তাদের নির্বাচনসহ অভ্যন্তরীণ বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে ভারত সরকারের হস্তক্ষেপ করার কিছুই নাই।

ভারতের প্রজাতন্ত্র দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের পক্ষ থেকে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর রওজা শরীফে গিলাফ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

এসময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, ফটিকছড়ির রামগড় সীমান্তবর্তী স্থলবন্দর চালু হলে দুদেশের অর্থনীতির পরিসর আরো উন্নতি হবে। ভারত সবসময় বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট।

এসময় ফটিকছড়ির সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী, তরিকত ফেডারেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ তৈয়বুল বশর মাইজভাণ্ডারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।


আরও খবর