Logo
শিরোনাম

বাংলাদেশকে বিদ্যুৎ দেবে নেপাল : রাষ্ট্রদূত

প্রকাশিত:মঙ্গলবার ২৫ অক্টোবর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | ৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নবনিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। সকালে প্রধানমন্ত্রীর সরকারী বাস ভবন গনভবনে তারা সাক্ষাতে মিলিত।

এ সময় নেপালের রাষ্ট্রদূত এই মুহূর্তে বাংলাদেশকে ৪০-৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা বলেন। তবে তাদের বিদ্যুৎ খাতে একটি মেগা প্রকল্প শেষ হওয়ার পরে এর পরিমাণ আরও বাড়বে বলে জানান তিনি।

ঘনশ্যাম ভান্ডারী বাংলাদেশের বাংলাবান্ধা বন্দরকে তাদের রপ্তানির উদ্দেশ্যে ব্যবহার করতে তার দেশের গভীর আগ্রহ প্রকাশ করেন। নেপাল বাংলাদেশকে বিশেষ দৃষ্টিতে দেখে উল্লেখ করে তিনি বলেন,তার দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে চায়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের সাথে বাংলাদেশের বন্ধুত্বের প্রশংসা করেন।


আরও খবর