Logo
শিরোনাম

বাণিজ্য মেলার পর্দা নামছে আজ

প্রকাশিত:সোমবার ৩১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চলতি বছরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় আর বাড়ছে না। নির্ধারিত সময় ৩১ জানুয়ারিই (সোমবার) শেষ হচ্ছে মেলার কার্যক্রম। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও মেলার পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

ইফতেখার আহমেদ বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনেই বাণিজ্যমেলার কার্যক্রম চালিয়ে গিয়েছি। তবে নির্ধারিত সময় ৩১ জানুয়ারিই মেলা শেষ হচ্ছে। মেলার সময় আর বাড়ছে না। শেষদিনে মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। ছুটির দিনগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ফলে ব্যবসায়ীরা মোটামুটি লাভবান হয়েছেন।

এর আগে গত ২৫ জানুয়ারি ব্যাপক হারে করোনা সংক্রমণ বাড়ায় বাণিজ্যমেলা বন্ধ করা এবং বইমেলার মতো আয়োজন পেছানোর সুপারিশ করে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তবে এরপরও বাণিজ্যমেলা কার্যক্রম চলমান ছিল।

মেলার শুরুতে বিক্রি কম থাকলেও শেষের দিকে বেড়েছে। তবে প্রত্যাশা পূরণ হয়নি বলে দাবি বিক্রেতাদের। তারা জানান, আগে তেমন ছাড় ছিল না। মেলার শেষ সময় হওয়ায় এখন নানা ছাড় দেওয়া হচ্ছে। আমাদের ব্যবসা তেমন ভালো হয় নি। আবার খারাপও হয় নি। মোটামুটি ব্যবসা করেছি।

নিউজ ট্যাগ: বাণিজ্য মেলা

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪