Logo
শিরোনাম

বাণিজ্য মেলায় ৪০ কো‌টি টাকার পণ্য বিক্রি

প্রকাশিত:মঙ্গলবার ০১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এক মাসে মোট ৪০ কো‌টি টাকার পণ্য বি‌ক্রি হ‌য়ে‌ছে। এই বি‌ক্রি থে‌কে এক কো‌টি ৫০ লাখ টাকার রাজস্ব পেয়েছে সরকার।

সোমবার রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

অনুষ্ঠা‌নে জানা‌নো হয়, এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসরে ১৬ মি‌লিয়ন মা‌র্কিন ডলার প‌ণ্যের রপ্তা‌নি আদেশ এসেছে। মোট ৪০ কোটি টাকার পণ্য বি‌ক্রি হ‌য়েছে। এই বি‌ক্রি থেকে এক কো‌টি ৫০ লাখ টাকার ভ্যাট আদায় করা হয়েছে। বাণিজ্য মেলায় অবস্থিত কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পূর্ব) এর অস্থায়ী অফিস স্টলগুলো থেকে ভ্যাট আদায়ের কাজটি করেছে। এছাড়া ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংক অনলাইনে ভ্যাটের চালান সংগ্রহ করেছে। আগে এটি ম্যানুয়ালি করা হতো।

এবার ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংকের স্টলে অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব ভ্যাট, ট্যাক্স ও বিভিন্ন ফি জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল। ব্যবসায়ীরা তাদের প্রতিদিনের লেনদেনের ভ্যাট-ট্যাক্সসহ অন্যান্য ফি এই দুই স্টলে নিয়মিত জমা দিয়েছেন।

আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে উপ‌স্থিত ছি‌লেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গা‌জী, বাণিজ্যমন্ত্রী টিপু মুন‌শি, এফ‌বি‌সি‌সিআইয়ের জসিম উদ্দিন ও বা‌ণিজ্য স‌চিব তপন কা‌ন্তি ঘোষ।

এর আগে গত ১ জানুয়ারি গণভবন থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালি বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬০টি স্টল এবং ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়। যা অন্য বছরের তুলনায় অর্ধেক। তাছাড়া মেলায় ১১টি বিদেশি স্টল অংশগ্রহণ করে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪