Logo
শিরোনাম

বাঁশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

প্রকাশিত:বুধবার ৩১ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্গম পাহাড়ি এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। সেখানে অভিযান চালিয়ে দশটি অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জাকির হোসেন নামে অস্ত্র তৈরির এক কারিগরকে র‌্যাব গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (৩১ আগস্ট) সকালে র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাঁশখালীতে অস্ত্র তৈরির কারখানায় অভিযান নিয়ে সকাল ১১টায় চান্দগাঁও ক্যাম্পে এক প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে। এ বিষয়ে র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বিস্তারিত ব্রিফ করবেন।


আরও খবর