
কাঁচামরিচের ঝাঁজে
বাজার গরম হয়ে উঠেছে। অন্যান্য সব ধরনের সবজির দামও নাগালের বাইরে। এক সপ্তাহের ব্যবধানে
৪০ টাকার কাঁচামরিচ হয়েছে ২০০ টাকা কেজি। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ।
সরেজমিন সবজির
বাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেড়েছে তা হলো কাঁচামরিচ।
এক সপ্তাহ আগে কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি ৪০ টাকা এখন বেড়ে ২০০ টাকা হয়েছে।
তবে অন্যান্য সবজির দামও বেড়েছে আশঙ্কাজনক হারে।
গত এক সপ্তাহের
ব্যবধানে অন্যান্য সবজির মধ্যে দাম বেড়েছে- বেগুন ৩০ থেকে ৫০ টাকা, ঢেঁড়স ২০ থেকে
৪০ টাকা, কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, পানি লাউ ৫০ থেকে ৭০ টাকা, মিষ্টি লাউ প্রতি
কেজি ৩০ থেকে ৬০ টাকা, চিচিংগা ৫০ থেকে ৬০ টাকা, পটল ৪০ থেকে ৬০ টাকা, আলু ২০ থেকে
৩০ টাকা, টমেটো ১০০ থেকে ১৫০ টাকা, বরবটি প্রতি কেজি ৭০ টাকা থেকে হয়েছে ৯০ টাকা কেজি।

