Logo
শিরোনাম

বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

প্রকাশিত:শুক্রবার ২১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৬ জুন ২০২৩ | ১২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ওয়ারীতে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে এক যাত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে জয়কালী মন্দির মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত মো. ইরফান আহমেদ (৪৮) নবাবপুরের একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানের কর্মচারী ছিলেন। ডেমরার সারুলিয়া বড় ভাঙ্গা এলাকায় পরিবার নিয়ে তিনি থাকতেন।

জয়কালী মন্দির এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইরফানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ওয়ারী থানার ওসি কবীর হোসেন হাওলাদার বলেন, যাত্রাবাড়ীর দিক থেকে আসা একটি বাসের যাত্রী ছিলেন ইরফান। আমরা শুনেছি, মৃত্যুর আগে তিনি বলেছেন, তাকে বাস থেকে ফেলে দেওয়া হয়। তবে কী কারণে তাকে ফেলে দেওয়া হয়েছে সে বিষয়টি স্পষ্ট নয়।

চালক বা হেলপারকে গ্রেপ্তার করা গেলে বা কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া গেলে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে গেলেও বাসটি চিহ্নিত করা গেছে জানিয়ে ওসি বলেন, বাসটি জব্দ এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"


আরও খবর