Logo
শিরোনাম

বাসে অর্ধেক যাত্রী: ভাড়া নির্ধারণে চলছে বৈঠক

প্রকাশিত:বুধবার ১২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে সরকারি বিধিনিষেধে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। এরই মধ্যে ট্রেনে ভাড়া না বাড়িয়ে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত হয়েছে।

বাস এবং লঞ্চে যাত্রী পরিবহনে কেমন ভাড়া নেওয়া হবে তার সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বাসে যাত্রী পরিবহনে মালিকদের নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ)।

বুধবার (১২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানী বনানীর বিআরটিএ ভবনে বৈঠক শুরু হয়। এ বৈঠকে বাসের ভাড়া বাড়ানো, চালক ও সহকারীদের সনদ বাধ্যতামূলক করার বিষয়টি তুলবেন মালিকরা। 

আগামী ১৩ জানুয়ারি থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সোমবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে গণপরিবহনের ক্ষেত্রে বলা হয়, ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকারিতার তারিখসহ সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে। সর্বপ্রকার যানের চালক সহকারীদের আবশ্যিকভাবে করোনা টিকা সনদধারী হতে হবে।


আরও খবর