Logo
শিরোনাম

বেপরোয়া গাড়ির ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত

প্রকাশিত:বুধবার ১৬ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মুহাম্মদ কাইয়ূম (১০) নামের এক মাদ্রাস ছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার বারখাইন ইউনিয়ন  শোলকাটা মেডিক্যাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুদীক্ষা চৌধুরী।

নিহত কাইয়ূম উপজেলার বারখাইন ইউনিয়ন শোলকাটা এলাকার মোহাম্মদ কাইছার মিস্ত্রীর ছেলে।

তিনি বলেন, সকালে দুর্ঘটনায় আহত অবস্থায় কাইয়ুম নামে একটি শিশুকে হাসপাতালে নিয়ে আসে। প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, কাইয়ূম রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতির একটি কাভার্ডভ্যান এসে তাকে ধাক্কা দেয়।


আরও খবর