Logo
শিরোনাম

বেড়েছে অ্যারাবিকা ও রোবাস্তা কফির দাম

প্রকাশিত:শনিবার ২৮ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জুলাইয়ে সরবরাহের জন্য অ্যারাবিকা ও রোবাস্তা কফির দাম বেড়েছে যথাক্রমে ৩ দশমিক ৭৮ শতাংশ ও দশমিক ৮৬ শতাংশ। আগামী কয়েক সপ্তাহে শীর্ষ কফি রফতানিকারক দেশ ব্রাজিলে শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত পাওয়ার পর পানীয় পণ্যটির দামে এমন উল্লম্ফন দেখা যায়। খরা ও তুষারপাতের ঘটনা গত বছর ব্রাজিলের কফি উৎপাদন হ্রাসে ভূমিকা রাখে। একই সঙ্গে পরবর্তী দুই বছরের জন্য দেশের কফি উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা হ্রাস করে। খবর বারচার্ট ডটকম।

এদিকে কলম্বিয়ান কফি গ্রোয়ার্স ফেডারেশন জানায়, এপ্রিলে দেশটির কফি রফতানির পরিমাণ কমেছে ১৮ শতাংশ। এ সময়ে কলম্বিয়ার রফতানীকৃত কফির পরিমাণ দাঁড়ায় ৮ লাখ ৪৫ হাজার ব্যাগ। অ্যারাবিকা কফির দ্বিতীয় শীর্ষ রফতানিকারক হিসেবে বৈশ্বিক বাজারে ভূমিকা পালন করে দেশটি। ফলে কলম্বিয়ার রফতানি কমে আসায় পানীয় পণ্যটির দামেও এর প্রভাব লক্ষ করা যায়।

তাছাড়া উৎপাদন ও বৈশ্বিক সরবরাহ সংকটেও কফির দাম বাড়ছে বলে জানা যায়। এপ্রিলে ব্রাজিলের কফি এক্সপোর্ট কাউন্সিল জানায়, মার্চে দেশটির গ্রিন কফি রফতানির পরিমাণ ৫ দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ৩৩ লাখ ব্যাগ। এপ্রিলে কলম্বিয়ার উৎপাদন কমে আসে ১৩ শতাংশ। অন্যদিকে ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশন (আইসিও) জানায়, চলতি বিপণন বছরের অক্টোবর ২১-মার্চ ২২-এ বৈশ্বিক কফি রফতানি কমে দশমিক ১ শতাংশ। এ সময় বিশ্বব্যাপী রফতানীকৃত কফির পরিমাণ ছিল ৬ কোটি ৬৩ লাখ ব্যাগ।


আরও খবর