Logo
শিরোনাম

বগুড়া-৬ আসনে নৌকার প্রার্থী রিপু জয়ী

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়া ৬ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল কেন্দ্র থেকে আওয়ামী লীগের রিপুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট।

বগুড়া ৬ আসনের উপনির্বাচনে আজ সকাল সাড়ে ৮টার দিকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনে আওয়ামী লীগ, জাপা, জাসদেরসহ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটিতে মোট ৯১ হাজার ৭৪২টি ভোট পড়ে।


আরও খবর

তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টয়লেটের কুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩