Logo
শিরোনাম

বগুড়ায় ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ১১ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন হাসপাতালে ১৭ জনের মৃত্যু হয়েছে ৷ এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৮৩ জনের। 

রোববার (১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল ও টিএমএসএস হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১০ জনের মৃত্যু হয়েছে।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে ১০৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে, এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ২৬ নমুনায় ১৬ জন, এন্টিজেন পরীক্ষায় ১৩৮ জনের মধ্যে ৩৬ জন এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৪১টি নমুনার মধ্যে ২৩ জনসহ মোট ১৮৩ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭০৭ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ হাজার ৫৩৫ জন। এছাড়া নতুন সাত জনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৭ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৭০৫ জন।


আরও খবর

তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টয়লেটের কুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩