
রাজধানীর নিউমার্কেটের
নীলক্ষেত বই মার্কেটের আগুন নিয়ন্ত্রণের সময় পানির কারণেই বেশিরভাগ দোকানে ক্ষয়ক্ষতি
হয়েছে বলে জানিয়েছেন দোকানিরা। আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসার পর বইয়ের ক্ষতি বিবেচনা
করে ফায়ার সার্ভিসকে আর পানি না দিতে অনুরোধ জানান কয়েকজন দোকানি। এরপর ক্ষতিগ্রস্ত
দোকানগুলো থেকে ভেজা-আধা ভেজা অক্ষত বইগুলো বের করে নিতে দেখা গেছে।মার্কেটে আগুনে
পুড়ে ছাই হলো কয়েক কোটি টাকার বই
দোকানদার ফিরোজ
আকন বলেন, আগুন থেকে বইগুলো বাঁচানোর জন্য সেগুলো রাস্তায় রাখি। চেষ্টা করছিলাম আমি
বাঁচি আমার বইগুলোও বাঁচুক। শেষপর্যন্ত বইগুলো পুড়েনি ঠিক, কিন্তু পানিতে ভিজে নষ্ট
হয়ে গেছে সব । আমার পরিবারে এখন দুর্ভোগ পোহাতে হবে।
নেহা বুকসের স্বত্বাধিকারী
নাইম হোসেন বলেন, আমার দোকানে প্রায় ১০ লাখ টাকার বই ছিল। আগুনে পুড়ে এত বই নষ্ট হতো
না। কিন্তু আগুন নেভাতে গিয়ে পানিতে সব বই নষ্ট হয়ে গেছে।
আলম বুকস কর্ণারের
বিক্রয়কর্মী বদিউল বলেন, মার্কেট বন্ধ থাকায় দোকানে আমাদের কেউ ছিল না। আগুন মোটামুটি
নিয়ন্ত্রণে আসলে আমরা দোকানে ঢুকে দেখি আগুনে আমাদের দোকানের একটা বইও পোড়েনি। কিন্তু
পানিতে সব বই ভিজে গেছে।’ তিনি দাবি করেন,
দোকানে প্রায় ১৫ লাখ টাকার বই ছিল।
লেফটেন্যান্ট
কর্নেল জিল্লুর রহমান আরও বলেন, প্রাথমিকভাবে আগুনে বেশি ক্ষতি হয়েছে দোতালায়। সর্বোচ্চ
৩০-৩৫টি দোকান পুড়তে পারে। একতলার কোনো দোকান এখন পর্যন্ত সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

