Logo
শিরোনাম

বিআরটিএ-পাসপোর্ট অফিস থেকে ৫১ দালালকে আটক করেছে র‍্যাব

প্রকাশিত:রবিবার ০৫ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকার কেরানীগঞ্জের বিআরটিএ ও পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৫১ জন দালালকে আটক করেছে র‍্যাব।

রবিবার দুপুরে র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। 

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির সোয়েব বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমক বলেন, বিআরটিএ অফিস থেকে ৩৬ জন এবং পাসপোর্ট অফিস থেকে ১৫ জন দালালকে আটক করা হয়েছে।  তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া দালালদের বিরুদ্ধে র‍্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় এবং র‍্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত আগারগাঁও পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।


আরও খবর