Logo
শিরোনাম

বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া-বাংলাবাজারে মানুষের ঢল

প্রকাশিত:শুক্রবার ৩০ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কঠোর লকডাউনের আজ ৮ম দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের উভয়পাড়ে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। তবে ঢাকা ছেড়ে আসা দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের তুলনায় বাংলাবাজার ঘাট দিয়ে দক্ষিণবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রী ও যানবাহনের চাপ বেশি রয়েছে।

এর আগে গতকাল বেলা ১২টার দিকে পদ্মায় প্রবল বাতাস, প্রচুর ঢেউয়ে বৈরী আবহাওয়ার কারণে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে দুপুর পৌনে ৩টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চালু হয়।

যাত্রীরা নদী পাড় হয়ে গণপরিবহন বন্ধ থাকায় সিএনজি, পিকাপভ্যান সহ বিভিন্ন যানবাহনে করে গন্তব্যে পৌছান। এতে যাত্রীদের গুণতে হচ্ছে চড়া ভাড়া। পরছেন ভোগান্তিতে। এতে বিভিন্ন কারণ দেখাচ্ছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিসির(মাওয়া)ব্যবস্থাপক মোঃ সাফায়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শিমুলিয়া ঘাটে প্রায় শতাধিক ও বাংলাবাজার ঘাটে প্রায় সাড়ে তিন শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এরুটে সকাল থেকে ৮টি ফেরি চলাচল করছিল। এগুলোর মধ্যে রয়েছে কে-টাইপ ও মিডিয়াম ফেরি।



আরও খবর