Logo
শিরোনাম

বিদ্যুস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো কৃষকের

প্রকাশিত:সোমবার ০৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৯১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল ইসলাম (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে (২ অক্টোবর) সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দলুয়া দোগাছি দিঘিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আজিজুল দিঘিরপাড় এলাকার হামিদুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, নিজ বাড়িতে পড়ে থাকা বৈদ্যুতিক তার মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হন আজিজুল। তাৎক্ষনিকভাবে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

 


আরও খবর