Logo
শিরোনাম

বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট

প্রকাশিত:মঙ্গলবার ৩০ আগস্ট ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৪৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সুইস ব্যাংকের অর্থ সংক্রান্ত তথ্য আদালতে দাখিল করায়, এর ব্যাখ্যা চেয়ে তাকে তলব করা হয়েছে। বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাসকে তলব করেছেন হাইকোর্ট। আজ বুধবার (৩১ আগস্ট) বেলা ১১টায় তাকে সশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।

যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সুইস ব্যাংকের অর্থ সংক্রান্ত তথ্য আদালতে দাখিল করায়, এর ব্যাখ্যা চেয়ে তাকে তলব করা হয়েছে।

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ সংক্রান্ত বিষয়ে পাওয়া তথ্য প্রতিবেদন আকারে গত সোমবার হাইকোর্টে জমা দেয় বিএফআইইউ। তবে মঙ্গলবার (৩০ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ বলেন, প্রতিবেদনে কোনো সিল, এমনকি কোনো স্বাক্ষরও নেই। এটি দায়সারা কাজ।

হাইকোর্ট বলেন, ‘‘এভাবে কাজ করলে আপনার দুর্নীতি কীভাবে বন্ধ করবেন?’’ দুদকের আইনজীবীও হাইকোর্টকে বলেন, ‘‘এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’’ পরে প্রতিবেদনটি গ্রহণ না করে বিএফআইইউ প্রধানকে তলব করেন হাইকোর্ট।

এর আগে, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অর্থ পাচারের অভিযোগ থাকা ৬৭ বাংলাদেশির অর্থ জমা সংক্রান্ত তথ্য চেয়েছিল বাংলাদেশ। গত ১৪ আগস্ট হাইকোর্টে আসা বিএফআইউ'র প্রতিবেদনে জানানো হয়েছিল এ তথ্য। তবে রাষ্ট্রপক্ষ জানায়, ৬৭ জনের তথ্য চাওয়া হলেও মাত্র ১ জনের বিষয়ে তথ্য দিয়েছে সুইস ব্যাংক।


আরও খবর