Logo
শিরোনাম

বিএনপি নেতা ইশরাক কারাগারে

প্রকাশিত:বুধবার ০৬ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৫২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ইশরাক হোসেনের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।

এদিন রাজধানীর মতিঝিল থেকে আটকের পর ইশরাক হোসেনকে দুই বছর আগের একটি গাড়ি ভাঙচুর মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।ইশরাকের আইনজীবী তার জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, বুধবার সকালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে লিফলেট বিতরণের সময় মতিঝিল এলাকা থেকে ইশরাককে গ্রেপ্তার করা হয়।

পুলিশের মতিঝিল বিভাগের এডিসি এনামুল হক মিঠু বলেন, ইশরাক হোসেন গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০২০ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি। আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ইশরাক হোসেন সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

নিউজ ট্যাগ: ইশরাক হোসেন

আরও খবর