Logo
শিরোনাম

‘বিএনপি নেতাকর্মীরাই পুলিশের ওপর চড়াও হয়েছিল’

প্রকাশিত:বুধবার ০৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরাই চড়াও হয়েছিল বলে দাবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার মেহেদী হাসানের।

বুধবার (৭ ডিসেম্বর) নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপির যুগ্ম-কমিশনার।

মেহেদী হাসান বলেন, বিএনপি বেআইনিভাবে অনুমতি না নিয়ে নয়াপল্টনে সড়কের ওপর বিভিন্ন সময়ে সভা-সমাবেশ করে আসছে। আজ তারা নয়াপল্টনে পুলিশের ওপর হঠাৎ চড়াও হয়। আক্রমণাত্মকভাবে পুলিশকে আঘাত করে। পুরো এলাকায় তারা ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে, সেজন্য ডিএমপি ব্যবস্থা নিয়েছে।

এদিকে, বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিউজ ট্যাগ: বিএনপি ডিএমপি

আরও খবর