Logo
শিরোনাম

বিএনপিকে ২৬ শর্তে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি

প্রকাশিত:মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২৬ শর্তে বিএনপিকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হয়।

খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতিমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা রংপুরসহ কয়েকটি বিভাগে গণসমাবেশ করেছে দলটি।

এছাড়া আগামী ৩ ডিসেম্বর রাজশাহী ও ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের কর্মসূচি রয়েছে বিএনপির।

এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে অনড় অবস্থানে বিএনপি। কিন্তু সরকারের একাধিক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা ঢাকার পাশে পূর্বাচল, কখনো মিরপুরের কালশীতে সমাবেশ করতে দেওয়ার কথা বলেছেন।


আরও খবর