Logo
শিরোনাম

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক কারাগারে

প্রকাশিত:বুধবার ০৩ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর ওয়ারি থানায় নাশকতার মামলায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল রাজ্জাক জানান, এদিন আসামি ওয়ারি থানার এক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

মামলার অভিযোগ থেকে জানা য়ায়, অভিযুক্তরা ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর দুইটায় মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো জ ১১-২২৪৯ নাম্বারের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করে।

২০১৫ সালের ১২ আগস্ট ওয়ারি থানার এসআই শাহআলাম সালাউদ্দিন আহমেদসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সালাউদ্দিন এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। চার্জশিটভক্ত ২৪ নং আসামি। মামলা নম্বর- ১৪-১-২০১৫।


নিউজ ট্যাগ: এমপি সালাউদ্দিন

আরও খবর