Logo
শিরোনাম

বিএনপির সমাবেশ থেকেই বিচারপতি মানিকের ওপর হামলা : ডিবি

প্রকাশিত:সোমবার ০৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৮৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

 বিএনপির সমাবেশ থেকেই অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ।

সোমবার (৭ নভেম্বর)  দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলে।

মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, বিচারপতি মানিকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও আমরা বিশ্লেষণ করছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, যে রাস্তা দিয়ে বিচারপতি মানিকের গাড়িটি যাচ্ছিল, সেটি ফাঁকাই ছিল। বিএনপির সমাবেশ থেকে তার ওপর হামলা করা হয়।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান তিনি।


আরও খবর