Logo
শিরোনাম

বিএনপির সমাবেশের দিন হামলায় আহত সাবেক এমপির মৃত্যু

প্রকাশিত:সোমবার ২৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১৪৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশালে বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় আহত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান খানের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সী এই নেতার মৃত্যু হয়।

গত ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যাওয়ার পথে সন্ত্রাসী হামলায় আহত হন শাহজাহান। এতে তার দুটি কিডনি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

এই নেতার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক আমিরুল ইসলাম খান শিমুল, আইনজীবী ফোরামের নেতা নুরুল ইসলাম জাহিদও সেখানে যান। মির্জা ফখরুল নিহতের ছেলে শিবলু খানকে সান্ত্বনা দেন।


আরও খবর