Logo
শিরোনাম

বিক্ষোভে পুলিশের গুলিতে আরও দুই বিক্ষোভকারী নিহত

প্রকাশিত:শনিবার ১৩ মার্চ ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে দেশটির রাজপথে এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ করছে দেশটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভে পুলিশের গুলিতে আরও দুই বিক্ষোভকারী নিহত হয়েছে।

রয়টার্স জানায়, শুক্রবার (১২ মার্চ) গভীর রাতে দেশটির বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের থারকেতা জেলায় বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে পুলিশ। শনিবার (১৩ মার্চ) দেশটির বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রয়টার্স জানায়, পুলিশের হাতে গ্রেফতার হওয়া লোকজনের মুক্তির দাবিতে থাকেতা পুলিশ স্টেশনে লোকজন জড়ো হলে পুলিশ বিক্ষোভের মধ্যে এলোপাতাড়ি গুলি ছুড়েছে। শনিবার ভোর হওয়ার আগেই পুলিশের অভিযানে দুজন নিহত হয়। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছে।


আরও খবর