Logo
শিরোনাম

বিমানবন্দর এলাকায় বিআরটি প্রকল্পের গার্ডার ভেঙে আহত ৪

প্রকাশিত:রবিবার ১৪ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) স্থাপনার কাজের সময় লঞ্চিং গার্ডার ভেঙে পড়ে দুই শ্রমিকসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের বাস র‍্যাপিড ট্রানজিটের কোয়ালিটি (কিউসি) ইঞ্জিনিয়ার আবদুর রহমান জানান, সকাল সাড়ে ১০টার দিকে কাজ করার সময় লঞ্চিং গার্ডার পড়ে দুই শ্রমিকসহ চারজন আহত হয়েছেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বিমানবন্দর এলাকার সড়কের মধ্য দিয়ে বাস র‍্যাপিড ট্রানজিট প্রজেক্টের কাজ চলছিল। এখানে প্রজেক্টের স্পেন বসানোর সময় লঞ্চিং গার্ডারের একপাশ কাত হয়ে ভেঙে পড়ে যায়। এতে আঘাত পেয়ে চারজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দুজন শ্রমিক রয়েছেন।

তিনি বলেন, আহতদের উদ্ধার করে তিনজনকে এভার কেয়ার হাসাপাতালে এবং একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো ওই লঞ্চিং গার্ডারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

নিউজ ট্যাগ: বিআরটিএ বিআরটি

আরও খবর