Logo
শিরোনাম

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে জঙ্গি সংগঠনের চিঠি

প্রকাশিত:শুক্রবার ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদাকে চিঠি পাঠিয়েছে আনসার আল ইসলাম নামে নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় রাজধানী শাহবাগ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন বাংলা একাডেমীর নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

শাহবাগ থানার ডিউটি অফিসার শিল্পী আক্তার রাতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


আরও খবর