Logo
শিরোনাম

বিনিয়োগ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:রবিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ৯২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রধান কার্যালয় হিসেবে নবনির্মিত বিনিয়োগ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন উদ্বোধন করেন তিনি। বেলা ১১টায় জাতীয় রাজস্ব বোর্ডের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন শেখ হাসিনা।

রাজস্ব ভবন উদ্বোধন শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধিকতর বিনিয়োগ সেবা দেওয়ার লক্ষ্যে বিনিয়োগ সংক্রান্ত তিন কর্তৃপক্ষের অফিস একই ভবনে স্থান পেয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডি) অফিস রয়েছে।


আরও খবর