
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিষাক্ত মদ্যপানে
তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত দেড়টায় ওই তিন যুবকের মৃত্যু
হয়। নিহতরা হলেন, উপজেলার পাচ এলাসিন গ্রামের জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ নাসির মিয়া
(২২), বাবুল মিয়ার ছেলে মোহাম্মদ পারভেজ মিয়া (৩৪) ও কাশেম মিয়ার ছেলে মোহাম্মদ আক্কাস
মিয়া (২৩)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার
রাত নয়টার দিকে তিন বন্ধু মিলে তাদের এক বন্ধু, নাসিরের মোদি দোকানে বসে মদ্যপান করেন।
মদ্যপানের পর তারা তিনজনই অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে একজন ক্রেতা তাদের দোকানে গেলে
তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আসে পাশের লোকজনকে ডেকে বিষয়টি অবগত করেন। পরে
স্থানীয়রা তাদের পরিবারকে বিষয়টি জানালে তারা ছুটে এসে ঐ তিন জনকে টাঙ্গাইল সদর হাসপাতালে
নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মধ্যে নাসির এবং পারভেজকে তাৎক্ষনিক মৃত
ঘোষণা করেন।
এরপর চিকিৎসারত অবস্থায় রাত দেড়টার দিকে
আক্কাসও মারা যায়। এ ঘটনায় নিহতদের পরিবারের কান্নায় ভারি হয়ে উঠেছে পুরো এলাকা।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ
হোসেন বলেন, রাতে তিন বন্ধু মদপান অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে
নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খোঁজখবর নেয়া হচ্ছে। বিস্তারিত জানার
পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

