
আজ (৯ অক্টোবর) বিশ্ব ডাক দিবস। বিশ্ব
ডাক দিবসের এবারের প্রতিপাদ্য হলো ‘ইনোভেট টু রিকভার’ তথা পুনরুদ্ধারে
উদ্ভাবন। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি উদযাপিত হচ্ছে।
১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের
বার্নে ২২ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত হয় আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়ন। দিনটি
স্মরণীয় হিসেবে রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস ঘোষণা
করা হয়।
১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের নেতৃত্বে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের
(আইটিইউ) সদস্যপদ অর্জন করে বাংলাদেশ। এরপর থেকে দেশে প্রতিবছর বিশ্ব ডাক দিবস পালিত
হয়ে আসছে।
ইতিহাস বলছে, ১৮৪০ সালে প্রথম ডাকটিকিট
ব্যবহার হয় ব্রিটেনে। এর একযুগ পরে ১৮৫২ সালে ভারতীয় উপমহাদেশে ডাকটিকিটের প্রথম ব্যবহার
শুরু হয়।

