
বৈশ্বিক মহামারি
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সর্বশেষ করোনাভাইরাসে
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৯২ লাখ ৫২ হাজার ৪১৬ জন। আর এ ভাইরাসে আক্রান্ত
হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ৮২ হাজার ৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন
১৬ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৩২৫ জন।
করোনাভাইরাসে
আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে সোমবার (২১ জুন)
সকালে এই তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডওমিটারের
সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের
ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত
হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৬ হাজার ১জন আর ৬ লাখ ১৭হাজার ১৬৬ জন মারা গেছেন।
করোনায় আক্রান্তের
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের
তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩৬১ জন
এবং মারা গেছেন ৩ লাখ ৮৮ হাজার ১৬৪ জন।
লাতিন আমেরিকার
দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে
রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৯ লাখ ২৭ হাজার ৯২৮ জন এবং মৃত্যু হয়েছে ৫
লাখ ১ হাজার ৯১৮ জনের।

