Logo
শিরোনাম

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা আট কোটি ছাড়াল

প্রকাশিত:শনিবার ২৬ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | ২১৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আট কোটি দুই লাখ সাত হাজার একশ ৫৫ জন এবং মারা গেছে ১৭ লাখ ৫৭ হাজার ছয়শ ৪০ জন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে পাঁচ কোটি ৬৪ লাখ ৭১ হাজার তিনশ ৯৪ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ১৯ লাখ ৭৮ হাজার একশ ২১ জন।

বিশ্বে করোনায় মৃত্যুর হার তিন শতাংশ এবং সেরে ওঠার হার ৯৭ শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে শূন্য দশমিক পাঁচ শতাংশের অবস্থা গুরুতর এবং বাকি ৯৯.৫ শতাংশের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র এরপর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর