
মহামারি করোনার দাপট বেশ কমেছে। সারা বিশ্বের টিকাকরণের হার বেড়ে যাওয়ায় কমতে শুরু করেছে করোনা শনাক্তের হার। যদিও আক্রান্ত-মৃত্যুর সংখ্যা প্রতিদিনই ওঠানামা করে। তবে গতকালের তুলনায় আজ বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত-মৃত্যু কিছুটা বেড়েছে।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (১৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে আরও ৭ হাজার ১৬১ জন। অন্যদিকে শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৭৭৪ জন।
এর আগে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিল ৪ হাজার ৯৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৪ লাখ ৩ হাজার ৮৮৮ জন।
আর সোমবার (১৫ নভেম্বর) বিশ্বে মারা গিয়েছিল ৪ হাজার ৯৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল ৩ লাখ ৪৭ হাজার ৪১৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৫ কোটি ৫০ লাখ ৫৯ হাজার ৪৭৫ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ২৯ হাজার ২৮০ জনে। আর সুস্থ হয়েছেন ২৩ কোটি ৫৭ লাখ ৫ হাজার ২৬১ জন।
