Logo
শিরোনাম

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ২৭ লাখ ছাড়ালো

প্রকাশিত:শনিবার ২০ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৯ জন

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ২৮ লাখ ৭১ হাজার ৯১৩ জনে। এর মধ্যে মারা গেছেন ২৭ লাখ ১২ হাজার ৬৫২ জন। আর সুস্থ হয়েছেন ৯ কোটি ৯০ লাখ ২৮ হাজার ৩৭১ জন। শনিবার (২০ মার্চ) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৫৪ হাজার ১০৪ জন মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৪ লাখ ২৫ হাজার ৭৮৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ২৬ লাখ ১০ হাজার ৩২৫ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৯ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৫২৫ জনের। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার ৪৬০ জন।

এদিকে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৯৪ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১১ লাখ ৫ হাজার ১৪৯ জন।

নিউজ ট্যাগ: করোনাভাইরাস

আরও খবর