
বৈশ্বিক মহামারি
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সর্বশেষ করোনাভাইরাসে
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৭ লাখ ৮৭ হাজার ১১২ জনে। আর এ ভাইরাসে আক্রান্ত
হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার ১৫৯ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন
১৬ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৩৭ জন।
করোনাভাইরাসে
আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার বৃহস্পতিবার (১৭ জুন)
সকালে এই তথ্য জানায়।
ওয়ার্ল্ডওমিটারের
সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের
ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত
হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার ৭৬৫ জন। আর মারা গেছে ৬ লাখ ১৬ হাজার ১৪৫ জন। করোনায়
আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত
হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার
৫৫৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮১ হাজার ৯৩১ জন।
লাতিন আমেরিকার
দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে
রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৭৬ লাখ ২৯ হাজার ৭১৪ জন এবং মৃত্যু হয়েছে ৪
লাখ ৯৩ হাজার ৮৩৭ জনের।
বৈশ্বিক এ করোনা
মহামারিতে বাংলাদেশে এখন পর্যন্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু
হয়েছে ১৩ হাজার ২৮২ জনের।

