Logo
শিরোনাম

বিশ্বের নবম দুর্বল পাসপোর্ট বাংলাদেশের

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ১৩০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ্বে দুর্বল পাসপোর্টের তালিকায় নবম স্থানে বাংলাদেশের পাসপোর্ট। মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স’।

প্রতি তিন মাস পরপর এই সূচক প্রকাশ করে সংস্থাটি। গত ১৭ বছর ধরে বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রতি বছর র‌্যাংকিং প্রকাশ করে।

চলতি বছরের তৃতীয় সংস্করণে ১১২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৪তম। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে কসোভা ও লিবিয়া।

এর আগের সংস্করণে ১১৬ টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০৩তম।

সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৪১টি দেশ ভ্রমণ করতে পারেন। এসব গন্তব্যের মধ্যে ১৬টি আফ্রিকায়, ১১টি ক্যারিবীয় অঞ্চলে, সাতটি ওশেনিয়ায় (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড বাদে), ছয়টি এশিয়ায় এবং একটি দক্ষিণ আমেরিকায়।

দক্ষিণ এশিয়ার মধ্যে পাসপোর্টের দিক থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট (৬৩তম)। এরপরেই আছে ভারত (৮৭তম), ভুটান (৯৩তম), শ্রীলঙ্কা (১০৩তম)।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম। এই অঞ্চলে নেপাল (১০৬তম) ও পাকিস্তানের (১০৯তম) চেয়ে এগিয়ে বাংলাদেশ।

আর র‌্যাংকিংয়ের তালিকায় শীর্ষে রয়েছে জাপান ও সিঙ্গাপুর।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের ১০ দেশ:

১. জাপান

২. সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া (যৌথভাবে)

৩. জার্মানি, স্পেন

৪ ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ

৫. অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন

৬. ফ্রান্স, আইসল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্য

৭. বেলজিয়াম, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র

৮. অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, গ্রিস, মাল্টা

৯. হাঙ্গেরি

১০. লিথুয়ানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া

বিশ্বের সবচেয়ে দুর্বল ১০ দেশের পাসপোর্ট:

১. আফগানিস্তান

২. ইরাক

৩. সিরিয়া

৪. পাকিস্তান

৫. ইয়েমেন

৬. সোমালিয়া

৭. নেপাল, ফিলিস্তিনি ভূখণ্ড

৮. উত্তর কোরিয়া

৯. বাংলাদেশ, কসোভো, লিবিয়া

১০. কঙ্গো, লেবানন, শ্রীলঙ্কা, সুদান

কোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯ দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় হেনলি মোট ১১২টি অবস্থান নির্ধারণ করেছে।


আরও খবর