Logo
শিরোনাম

বিয়ে সামনে রেখে অভিনয় থেকে বিরতি নিয়েছেন ক্যাটরিনা

প্রকাশিত:মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কদিন পরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। এ খবর এখন ভারতজুড়ে টক অব দ্য টাউন।  ভারতীয় গণমাধ্যমের খবরে তাদের বিয়ের প্রস্তুতির সব আপডেট জানানো হচ্ছে।  ডিসেম্বরে বিয়ে সামনে রেখে অভিনয় থেকে বিরতি নিয়েছেন ক্যাটরিনা। টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এ খবর দিয়েছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট বলিউড হাঙ্গামা।

সম্প্রতি রিলিজ পাওয়া সুরাইয়াভানশি ছবি দিয়ে প্রশংসায় ভাসছেন ক্যাট। যেটি বক্স অফিসে তোলপাড় সৃষ্টি করেছে।

চলচ্চিত্রটি মুক্তির পর ফুরফুরে মেজাজে থাকা ক্যাটরিনা কাজ থেকে এক মাস বিরতি নিয়েছেন। মূলত ডিসেম্বরে বিয়ের প্রস্তুতির কথা মাথায় রেখেই নায়িকা এ বিরতি নিয়েছেন বলে খবর।

ভিকি-ক্যাটরিনা এখন তাদের বিয়ের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। জুলুতে নতুন অ্যাপার্টমেন্ট ভাড়া করেছেন।  বিয়ের পর নাকি সেখানেই উঠবেন তারা।


আরও খবর