Logo
শিরোনাম

বিয়ের ৪ দিনের মাথায় নবদম্পতির আত্মহত্যা

প্রকাশিত:মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১০৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পরিবারের অমতে বিয়ের মাত্র ৪ দিনের মাথায় আত্মহত্যা করলেন নবদম্পতি। সোমবার সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ওড়নার ফাঁসে আত্মঘাতী হন দু’জনে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মুর্শিদাবাদে খড়গ্রাম থানার বড়ার গ্রামে।

পুলিশ বলছে, রাজেশ ঘোষের সঙ্গে পশ্চিমবঙ্গের বোলপুরের কিশোরীর প্রেমের সম্পর্ক হয়। তবে প্রথম থেকেই তাদের সম্পর্কে আপত্তি ছিল দুই পরিবারের। সম্প্রতি তারা পরিবারের অমতে বাড়ি থেকে বেরিয়ে বিয়ে করে।  ওই নবদম্পতি বিয়ের পর বড়ার গ্রামের বাসিন্দা সিদ্ধিনাথ ঘোষের বাড়িতে আশ্রয় নেয়। সিদ্ধিনাথ ঘোষ আবার ওই যুবকের আত্মীয়।

রাজেশের পরিবারের দাবি, সম্পর্কের শুরু থেকেই রাজেশকে হুমকি দেওয়া হতো। এমনকি বিয়ের পরও মানসিক চাপ দেওয়া হয়েছিল। সে কারণেই তারা আত্মহত্যা করেন।

এদিকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে পশ্চিমবঙ্গের কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর।


আরও খবর