Logo
শিরোনাম

বজ্রপাতে বিহারে ১৭ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ২০ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যে বজ্রপাত ও ঝড়-বৃষ্টিতে ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বজ্রপাতে মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।

টুইটা বার্তায় নীতীশ কুমার জানান, বজ্রপাতে ভাগলপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে তিন জনের, খাগাড়িয়ায় দুই জনের, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে এক জনের করে মৃত্যু হয়েছে। দুজনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। চার লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে মৃতদের পরিবারকে।

আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রাখার পরামর্শ দিয়েছেন নীতীশ। এ জন্য আবহাওয়া অফিসের পূর্বাভাস মেনে চলার আহ্বান করেন তিনি। তবে আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন বিহারে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিউজ ট্যাগ: বজ্রপাতে মৃত্যু

আরও খবর