
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায়
একটি ছয় তলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। ভবনটিতে বেসরকারি আনন্দ টেলিভিশনের অফিস রয়েছে
বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করছে।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে এই আগুনের
সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় তলা ভবনটির
দ্বিতীয় তলায় আনন্দ টিভির কার্যালয়। তৃতীয় তলায় বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরি করা হয়,
সেখানেই আগুনের সূত্রপাত। ভেতরে ক্যামিকেলের গোডাউন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের
ডিউটি অফিসার রোজিনা খানম জানান, আগুন লাগার খবর পেয়ে তাদের নয়টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে
যায়। পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে আরও ইউনিট যোগ দিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির
বিষয়ে কিছু জানা যায়নি।

