Logo
শিরোনাম

বনানীতে ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

প্রকাশিত:শনিবার ২১ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৪২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তৃতীয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। শনিবার (২১ আগস্ট) সকালে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আনন্দ টিভির পাশের একটি ছয়তলা ভবনের তৃতীয়তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে। সর্বশেষ খবর অনুযায়ী- আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুন লাগার কারণও জানা যায়নি।

তবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রচণ্ড ধোঁয়া থাকায় ভিতরের অনেক জায়গায় ঠিকভাবে পানি পৌঁছানো যাচ্ছে না। তবে ফায়ারের কর্মীরা সর্বাত্মক চেষ্টা করছে দ্রুত আগুন নেভানোর জন্য।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভেতরে কেউ আটকে আছে কি না সেতথ্যও কেউ নিশ্চিত করেনি।

ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির কার্যালয়। তৃতীয় তলায় বিভিন্ন ধরনের ক্রেস্ট তৈরি করা হয়, এখানেই আগুন লেগেছে।


আরও খবর